২৯ জানুয়ারি ২০১৯


শাহজালাল ট্যুরিস্ট ক্লাবের আত্মপ্রকাশ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : পর্যটন শিল্পের বিকাশ ও দেশী-বিদেশী পর্যটকদের আকৃষ্ট করতে সিলেটে যাত্রা শুরু করল শাহজালাল ট্যুরিস্ট ক্লাব। মঙ্গলবার বিকেলে নগরীর একটি রেস্টুরেন্টে এক মতবিনিময় সভায় সংগঠনটি আত্মপ্রকাশ করে।

সভায় এম.এম হোসন রুবেলকে আহবায়ক ও হাবিবুর রহমান সাদীকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য নেতৃবৃন্দরা হলেন- যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম, সাইফুর তালুকদার ও আব্দুর রব সামু।

সদস্য- সাগনিক শুভ, সাদ উদ্দিন আহমদ, হাসান আহমেদ খান, মুস্তাফিজুর রহমান, রাহাত হোসেইন রাজ ও ফাহিম আহমেদ।

পর্যটন ও ট্যুর সংক্রান্ত যেকোন সেবা এবং ক্লাবের সদস্য হতে আগ্রহীদের (০১৭৪৬ ৪৬৭২৪৮) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

শেয়ার করুন