২৯ জানুয়ারি ২০১৯


বালাগঞ্জে দেবত্তলিতে আগুন

শেয়ার করুন

বালাগঞ্জ প্রতিনিধি : বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়নে কেটি দেবত্তলিতে (ভৈরবতলী) রহস্যজনক অগ্নিকান্ডের ঘটনা ঘেটে। তবে স্থানীয়রা তাৎক্ষনিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি।

মঙ্গলবার বেলা ২টার দিকে বোয়ালজুড় ইউনিয়নের পূর্ব রুপাপাুর গ্রামে এঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরে রুপাপুর গ্রামে আজকের সিলেট’র সম্পাদক রজত কান্তি চক্রবর্তীর বাড়ির পাশে দেবত্তলিতে হঠাৎ করেই আগুন জ্বলতে দেখা যায়। খবর পেয়ে স্থানীয়রা প্রচেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।

রজত কান্তি চক্রবর্তী বলেন, ঘটনার সময় আমি সিলেটে ছিলাম। দুপুরে আমার পরিবারের লোকজন হটাৎ করেই দেবত্তলিতে আগুন দেখতে পান। পরে স্থানীয় লোকজন এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। আগুন বৈরব গাছের বিশাল অংশ পুড়ে গেছে। এই আগুন রহস্যজনক।

তবে বিষয়টি নিয়ে প্রশাসনের কোন বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন