১৩ সেপ্টেম্বর ২০২৩


ওসমানীনগরে নবজাতকের ভাসমান লাশ উদ্ধার

শেয়ার করুন

ওসমানীনগর সংবাদদাতা: সিলেটের ওসমানীনগরে বুড়ি বরাক নদী থেকে নবজাতক শিশুর লাশ উদ্ধার করেছেন পুলিশ। বুধবার উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের কামার গাঁও গ্রামে নদীতে ভাসমান অবস্থায় নবজাতক শিশুটির লাশ উদ্ধার করা হয়। শিশুটির বয়স ১ দিন হবে বলে দারণা করছেন পুলিশ।

জানা যায়, বুধবার সকলে বুড়ি বরাক নদী ভাসমান অবস্থায় একটি নবজাত শিশুর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় নবজাতক শিশুটির লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাছুদুল আমিন।

শেয়ার করুন