২৪ জানুয়ারি ২০১৯


হবিগঞ্জে গৃহবধূকে ‘শ্বাসরোধে হত্যা’

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলায় ‘পরিবারিক বিরোধের জেরে’ এক নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত রোজিনা আক্তার (২৬) ওই গ্রামের শামীম মিয়ার স্ত্রী। এ ঘটনায় রোজিনার মা সালমা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

বুধবার রাতে সদর উপজেলার গৌরাঙ্গেরচক গ্রামে এ ঘটনা ঘটে।

হবিগঞ্জ সদর মডেল থানার এসআই শাহিদ মিয়া বিষয়টি নিশ্চিত বরে বলেন, রোজিনার সঙ্গে তার ভাসুর আব্দুল ওয়াদুদ মিয়ার দীর্ঘদিন ধরে পরিবারিক কলহ চলছিল। এর জের ধরে বুধবার তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ওয়াদুদ ও তার ভাই শফিকুল ইসলামের স্ত্রী সালমা আক্তারসহ পরিবারের লোকজন মিলে রোজিনাকে গলা টিপে হত্যা করে।

শেয়ার করুন