১০ নভেম্বর ২০২৩
ডেস্ক রিপোর্ট : নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি-জামায়তসহ সমমনা দলগুলোর ডাকা হরতাল ও তিন দফা অবরোধে ভাঙচুর,সংঘর্ষ ও অগ্নিসংযোগের অভিযোগে সিলেটের বিভিন্ন থানায় ১৭টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় মোট আসামি ১ হাজার ১৯৮ জন।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাতে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলায় নাম উল্লেখপূর্বক ৩৮৬ জন এবং অজ্ঞাত ৮১২ জনকে আসামি করা হয়েছে। অজ্ঞাত ২৯ জনসহ মোট গ্রেপ্তার দেখানো হয়েছে ৫০ জনকে।
আজবাহার আলী শেখ জানান, হরতাল ও তিন দফা অবরোধে তিনটি গাড়িতে অংগ্নিসংযোগ ও সাতটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলা করতে গিয়ে আহত হয়েছেন ১০ পুলিশ সদস্য।
হরতালে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মহানগর এলাকার চারটি থানায় পাঁচটি মামলা দায়ের হয়েছে।
এসব মামলায় এজাহারে নাম উল্লেখপূর্বক ৬৯ জন এবং অজ্ঞাত ৪৭০ জনকে আসামি করা হয়।
এছাড়া জেলার চারটি থানায় নাশকতার অভিযোগে দায়ের করা চার মামলায় নাম উল্লেখপূর্বক ৭০ নেতাকর্মী এবং অজ্ঞাত ৩০০ জনকে আসামি করা হয়।
এএস // আতারা