২১ জানুয়ারি ২০১৯

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ-২ আসনে টানা ৩য় বারের মত বিপুল ভোটে সংসদ সদস্যনির্বাচিত হওয়ায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান কে সংবর্ধনা দেয়া হয়েছে।
সোমবার দুপুরে বানিয়াচং উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মামুন খন্দকারের সভাপতিত্বে বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বশির আহমেদসহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ ও সরকারী কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এমপি আব্দুল মজিদ খান বলেন, কেউ দুর্নীতি করলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। কারণ যে হারে বেতন সরকার বাড়িয়ে দিয়েছে। এ উদাহরণ মনে হয় পথিবীর কোনও দেশে নেই।