৩১ আগস্ট ২০২৩
মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে ৮০বস্তা ভারতীয় চিনি সহ তিন ব্যাক্তিকে আটক করেছে মধ্যনগর থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) ভোরে মধ্যনগর থানার একদল পুলিশ ফোর্স ভারত বাংলা সীমান্তের উত্তর বংশীকুন্ডা এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃত আসামীদের মধ্যে ধর্মপাশা উপজেলার রাজাপুর গ্রামের তাজ্জব আলীর ছেলে রনি মিয়া (৩৫), রায়পুরগ্রামের আব্দুল খালেকের পুত্র মোঃ এরশাদ মিয়া (৪০) ও মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের বাঙ্গালভিটা গ্রামের আবুল হোসেনের পুত্র আবুল হাশেম (৪০)।
অভিযানে ভারতীয় চিনি বহনকারী একটি স্টীলবডি নৌকা ও ৫০কেজির ৮০বস্তা চিনি জব্দ করা হয়েছে।যার আনুমানিক মূল্য প্রায় তিনলক্ষ ষাট হাজার টাকা।
এবিষয়ে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোঃএমরান হোসেন জানান চোরাচালানীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।