২০ জানুয়ারি ২০১৯

ডেস্ক রিপোর্ট : গোয়াইনঘাট থেকে বিদেশী মদসহ রবিন পাত্র (৪৭) নামের ১ জনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আটক রবিন গোয়াইনঘাটের আমস্বপ্ন গ্রামের মৃত গোবিন্দ পাত্রর ছেলে। এসময় তার কাছ থেকে ৭২ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
শনিবাররাতে অতিরিক্ত পুলিশ সুপার মাঈন উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এএসপি মো. আনোয়ার হোসেনকে সাথে নিয়ে র্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে গোয়াইনঘাটের নলজুরী বাজারের পাশে থেকে তাকে আটক করে।
র্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান- আটক রবিন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।