২৮ এপ্রিল ২০২৩


জনসভা করে নির্বাচন নিয়ে সিদ্ধান্ত জানাবেন মেয়র আরিফ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : আসন্ন সিসিক নির্বাচনে মেয়র পদে প্রার্থীতার বিষয়ে জনসভা করে নিজের সিদ্ধান্ত জানানোর কথা জানিয়ে সিসিক মেয়র ও বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী বলেছেন, যেটুকু সময় পেয়েছি সে সময়ে বর্ধিত ওয়ার্ডগুলো ঘুরে ঘুরে দেখেছি। এগুলোতে ড্রেনেজ সমস্যা ও রাস্তাঘাটের সমস্যা প্রচুর। এসব সমস্যা সমাধানে বরাদ্দ চেয়ে আমি সরকারের কাছে পরিকল্পনা ও প্রস্তাবনা পাঠিয়েছি। সেগুলো অনুমোদন হয়ে যাবে বলে আশা করি। আমার দল বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করছেনা। আমি সচেতন ভোটার, শুভাকাংখীসহ মুরব্বিদের মতামত নিচ্ছি। সবার সাথে আলোচনা করে এবং পরিবেশ পর্যবেক্ষন শেষে আমি আমার সিদ্ধান্ত নেব। আর আমি ব্যক্তিগতভাবে নির্বাচনে অংশগ্রহণ করব কি না, তা আগামী ১৯ বা ২০ মে রেজিস্টারি মাঠে জনসভা আয়োজন করে জানিয়ে দিবো।

শুক্রবার নগরীর ৪১নং ওয়ার্ডের কুচাই পশ্চিমভাগ জামে মসজিদে জুম’আর নামাজ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। নামাজ শেষে তিনি স্থানীয়দের সাথে কুশল বিনিময় করেন।

উল্লেখ্য, আসন্ন সিসিক নির্বাচন নিয়ে সরগরম সরকার দল আওয়ামীলীগ। ইতিমধ্যে নিজেদের মেয়র প্রার্থী ঘোষনা করে জোর প্রচার প্রচারনা চালা্ছে। তবে বিএনপি দলীয় ভাবে নির্বাচনে অংশ নিচ্ছে না। তাই মেয়র আরিফ এখনো অনেকটা নিরব রয়েছেন।

শেয়ার করুন