১৭ জানুয়ারি ২০১৯

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : কুলাউড়া উপজেলার কালিটি চা বাগানে ইট বোঝাই টাটা পিকআপ ভ্যানের ধাক্কায় লশমী রবিদার (৫০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত লশমী একই বাগানের শিপুধন রবিদারের স্ত্রী।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে নতুন লাইনের সড়কে এই দূর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় শ্রীকান্ত দাস জানান, বাগানে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হোন লশমী রবিদার। এসময় একটি ইটবোঝাই টাটা পিকআপ গাড়ি বাগানের দিকে আসছিলো। হঠাৎ সেই গাড়ি পিছনের দিকে আসতে গেলে লশমী গাড়ির ধাক্কায় পড়ে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্থানীয়রা সেই গাড়ি ও গাড়ির ড্রাইভারকে আটক করে রাখে।
কুলাউড়া থানার এসআই দিদার উল্লাাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত মহিলার কেউ নেই। স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগীতায় আমরা আইনী পদক্ষেপ নিব।