১৪ নভেম্বর ২০২৩


মৌলভীবাজারে আগাম হাইব্রিড আমনের বাম্পার ফলন : দাম নিয়ে দুশ্চিন্তা

মৌলভীবাজারে ব্যাপক উৎসাহ নিয়ে আধুনিক যন্ত্রের (কম্বাইন হারভেস্টার মেশিন) মাধ্যমে ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ছবি: সংগৃহীত

শেয়ার করুন

 

মৌলভীবাজার প্রতিনিধি : চাষের উপযোগী আবহাওয়া থাকায় মৌলভীবাজারে উচ্চ ফলনশীল ও হাইব্রিড জাতের আগাম আমনের বাম্পার ফলন হয়েছে। উৎসবমুখর পরিবেশে ব্যাপক উৎসাহ নিয়ে আধুনিক যন্ত্রের (কম্বাইন হারভেস্টার মেশিন) মাধ্যমে ধানকাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে ধানের ভাল ফলনে খুশি হলেও- উৎপাদন খরচ উঠানো নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা।

সরেজমিনে মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নে গেলে দেখা যায়, ফসলের বিস্তৃর্ণ মাঠজুড়ে আমনের ব্যাপক সমাহার। হেমন্তের বাতাসে দুলছে সোনালি ধানের গোছা; আর তা দেখে আনন্দে উচ্ছ্বসিত এলাকার কৃষকরা।

বানগাঁও এর শাহজাহান মিয়া, কাইয়ূম আহমদ ও দক্ষিণ সিংকাপন গ্রামের কৃষক রাজন আহমদসহ একাধিক কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারের দেয়া বিনামূল্যে সার-বীজ বিতরণ ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্বুদ্ধকরণে এ বছর মৌলভীবাজারে উচ্চফলনশীল আগাম নতুন জাতের ধান চাষ হয়েছে। উন্নতজাত ও হাইব্রিড এরমধ্যে রয়েছে, বিনা-৭, ১৭, ব্রি-৩৯, ৭৫, ৮৭ ও ব্রি- ৯০।
এ ছাড়া হাইব্রিড এরাইজ ধানী গোল্ড, এরাইজ-৭০০৬সহ আরও অন্যান্য জাত।

কৃষি বিভাগ জানায়, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় আগামজাত আমনের বাম্পার ফলন হয়েছে। আর উৎপাদন ধরা হয়েছে- প্রতি হেক্টরে পাঁচ থেকে সাড়ে পাঁচ মেট্রিক টন। এরইমধ্যে প্রায় দুই থেকে আড়াই শতাংশ আগামজাত আমন কাটা সম্পন্ন হয়েছে।

এ দিকে আধুনিক যন্ত্রের মাধ্যমে (কম্বাইন হারভেস্টার মেশিন) স্বল্প সময়ে ধান ঘরে উঠিয়ে সরিষা চাষের প্রস্তুতির কথা জানালেন অনেক কৃষক। তবে এ বছর আমনের ভালো ফলনে কৃষকরা খুশি হলেও- উৎপাদন খরচ উঠানো নিয়ে অনেকেই চিন্তিত।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য মতে, মৌলভীবাজারে এ বছর একলাখ ৬৫০ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ হলেও উৎপাদন ধরা হয়েছে তিনলাখ এক হাজার ৯১৮ মেট্রিক টন চাল।

এএস // আতারা

শেয়ার করুন