১৪ জানুয়ারি ২০১৯


সুনামগঞ্জে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতার

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে ধর্ষনের অভিযোগে মো. সুজন মিয়া (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সুজন ইউনিয়নের বালিকান্দি গ্রামের মৃত মণির হোসেনের ছেলে।

রোববার রাত ৯টায় সদর উপজেলার সুরমা ইউনিয়নের হালুয়ারঘাটবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। ধর্ষনের অভিযোগে সুজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনের মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সদর মডেল থানার ওসি মো. শহীদুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, ধর্ষনের অভিযোগে সুজন মিয়াকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

শেয়ার করুন