১৩ জানুয়ারি ২০১৯

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সদস্য (মেম্বার) আব্বাছ আলী (৪৫) কে আটক করেছে পুলিশ।
রোববার তাকে আদালতে সোপর্দ করা হয়। এর আগে শনিকার গভীর রাতে তাকে ইয়াবাসহ আটক করে পুলিশ।
কুলাউড়া থানার ওসি (তদন্ত) বিষয়টি নিশ্চিত করে জানান, গত রাতে পৃথিমপাশা ইউনিয়নের সদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখ থেকে ১৬ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।