৫ ফেব্রুয়ারি ২০২৩


শান্তিগঞ্জে স্ত্রীকে হত্যা চেষ্টার পর স্বামীর আত্মহত্যা

শেয়ার করুন

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার মুরাদপুর গ্রামে স্ত্রীকে হত্যার চেষ্টার পর গলায় ফাঁস দিয়ে আব্দুল কদ্দুছ(৫৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। তিনি শান্তিগঞ্জ উপজেলার মুরাদপুর গ্রামের মৃত ইছাক উল্লাহের ছেলে।

রোববার ভোর রাতে পারিবারিক কলহের জের ধরে মুরাদপুর গ্রামে এ আত্মহত্যার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মুরাদপুর গ্রামের ৭ সন্তানের জনক আব্দুল কদ্দুছ তাহার স্ত্রী আছাফুল নেছা (৫৫) কে পারিবারিক কলহের জের ধরে নিজ বসত ঘরে গত মঙ্গলবার  দুপুর ২টায় যোহরের নামাজরত অবস্থায় দা দিয়ে এলোপাতারী কুপিয়ে আহত করেন। তাৎক্ষণিক তার পরিবারের লোকজনসহ আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় আছাফুল নেছাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনার পর থেকে আব্দুল কদ্দুছ মানসিক ভাবে ভেঙ্গে পড়েন। রবিবার ভোর রাতে তিনি প্রতিবেশী মৃত ছোয়াব আলীর ছেলে মিয়াফর আলী (৫০) এর বাংলা ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরিবারের লোকজন শান্তিগঞ্জ থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

শান্তিগঞ্জ থানার ওসি মো. খালেদ চৌধুরী জানান, ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং লাশের ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন