১৩ জানুয়ারি ২০১৯


নবীগঞ্জে যুবকের লাশ উদ্ধার

শেয়ার করুন

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদী থেকে মানসিক ভারসাম্যহীন জুবেদ মিয়া(২৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত জুবেদ মিয়া দীঘলবাক ইউনিয়নেরদীঘলবাক গ্রামের মৃত লাল মিয়ার পুত্র। জুবেদ মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।

রোববার দুপুর দেড়টার দিকে কুশিয়ারা নদীর জালালপুর নামক স্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, গত ৮ জানুয়ারি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি জুবেদ মিয়া। এর পর থেকে পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্নস্থানে যোগাযোগ করলেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। রবিবার দুপুরেকুশিয়ারা নদীর জালালপুর গ্রামের স্থানীয় লোকজন নদীর পাশে একটি লাশ পড়ে থাকতে দেখেন। এ সময় স্থানীয় লোকজন জুবেদের পরিবারকে খবর দিলেতার আত্মীয়স্বজন লাশ সনাক্ত করেন। পরে কোনো অভিযোগ না থাকায়জুবেদের আত্মীয় স্বজন তাঁর লাশ উদ্ধার করেন।

নবীগঞ্জ থানার ওসি মোঃ ইকবাল হোসেন জানান- জুবেদ মিয়া নামের যুবক কিছুদিন ধরে নিখোঁজ ছিল, সে মানসিক ভারসাম্যহীন। পরিবারের লোকজনের অভিযোগ না থাকায় নদী থেকে তার আত্মীয় স্বজন জুবেদ এর লাশ উদ্ধার করে।

শেয়ার করুন