১১ জুলাই ২০২৩
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মো. নুর উদ্দিন (৪৭) নামে এক মসজিদের ইমাম নিহত হয়েছে। নিহত নুর উদ্দিন লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের নখলাদাম গ্রামের মৃত সায়েদ মিয়ার পুত্র। তিনি হুরগাও মসজিদে ইমামতি করতেন বলে জানা গেছে।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ধল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানায়, হুরগাও মসজিদে থেকে ইমামতি করতেন তিনি। প্রযোজনীয় কাজে তিনি মোটর সাইকেল যোগে হবিগঞ্জ শহরে আসছিলেন। এসময় পথিমধ্যে ধল এলাকায় পৌছলে মোটর সাইকেলের সাথে একটি ট্রলির সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি গোলাম মর্তুজা বিষয়টি নিশ্চিত করেছেন।