৭ জানুয়ারি ২০১৯


কাজিটুলায় ছিনতাইয়ের শিকার সাংবাদিকপত্নী

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : নগরীর কাজিটুলা এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন অনলাইন নিউজপোর্টাল সিলেট এক্সপ্রেস ডটকমের ব্যবস্থাপনা সম্পাদক আব্দুল মুহিত দিদারের সহধর্মীনি ডলি শিকদার।

সোমবার দুপুর ২টার দিকে কাজিটুলা থেকে ইলেক্ট্রিক সাপ্লাইয়ে আসার পথে কাহের মিয়ার গলিতে এ ঘটনা ঘটে।

ডলি শিকদার জানান, তার ছেলেকে স্কুল থেকে আনার জন্যে রিকসা করে কাজিটুলায় আত্মীয়ের বাসা থেকে ইলেকট্রিক সাপ্লাইস্থ স্কলার্সহোম ক্যাম্পাসে যাচিছলেন। স্থানীয় কাহের মিয়ার গলি অতিক্রমকালে ছিনতাইকারীরা তার গতিরোধ করে। তাকে বহনকারী রিকসাটি গলির মধ্যবর্তী ব্রিজের উপর আসামাত্র পেছন থেকে একটি মোটর সাইকেল আসা ছিনতাইকারীরা ধারালো অস্ত্ররেমূখে জিম্ম করে সোনার চেইন, হাতের আংটি এবং মোবাইল ফোন নিয়ে যায় পালিয়ে যায়।

খবর পেয়ে কোতোয়ালী মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শেয়ার করুন