১৪ অক্টোবর ২০২৩
নিজস্ব প্রতিবেদক:
সিলেট মহানগরীর কাজিরবাজার এলাকার একটি ছড়া থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর দেড়টার দিকে পার্কভিউ মেডিকেল কলেজের পাশের ছড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শিশুর নাম ফারহান আহমেদ (০৬)। সে কাজিরবাজার এলাকার আফসার মিয়া কলোনির আনোয়ার মিয়ার পুত্র।
জানা যায়, শনিবার সকাল ১১টার দিকে নিখোঁজ হয় ফারহান। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে পার্কভিউ মেডিকেল কলেজের পাশের ছড়ায় মরদেহ ভাসতে দেখে পুলিশ খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
সিলেট কোতোয়ালি মডেল থানার পরিদর্শক সুমন কুমার চৌধুরী লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আজকের সিলেট ডটকম / জনি কান্ত শর্মা