৬ জানুয়ারি ২০১৯


ইমরানকে মন্ত্রী চান কোম্পানীগঞ্জবাসী

শেয়ার করুন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেট-৪ আসন থেকে ছয় বারের সংসদ সদস্য ইমরান আহমদকে মন্ত্রী হিসেবে দেখতে চান তার নির্বাচনী এলাকার জনগন। ইতিমধ্যে এই দাবীতে সরব হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। বিষয়টি নিয়ে দলীয় সভানেত্রী শেখ হাসিনার কাছে চিঠিও দেয়া হয়েছে।

সর্বশেষ শনিবার ইমরান আহমদকে মন্ত্রী করার দাবীতে দলীয় সভানেত্রী শেখ হাসিনার কাছে চিঠি দিয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি মো. শামসুল আলম কোম্পানীগঞ্জবাসীর পক্ষ থেকে একটি চিঠিও দিয়েছেন।

আবেগপ্রবণ এই চিঠিতে তিনি দলীয় প্রধানের কাছে এই অঞ্চলের মানুষের পক্ষ থেকে ইমরান আহমদকে মন্ত্রী পরিষদের সদস্য করার জন্য বিনিত অনুরোধ জানিয়েছেন।

শামসুল আলম আজকের সিলেটকে বলেন, আওয়ামী লীগকে সংগঠিত করতে গিয়ে ইমরান আহমদের অনেক ত্যাগ ও শ্রম রয়েছে। তিনি ৬ষ্ট বারের মতো এই আসন থেকে সংসদে জনগনের প্রতিনিধিত্ব করছেন। এই অঞ্চলের মানুষের আর চাওয়া পাওয়ার কিছু নেই। আমরা এই মানুষটিকে শেষ বয়ষে মন্ত্রী পরিষদে দেখতে চাই।

শেয়ার করুন