১৩ ফেব্রুয়ারি ২০২০


গণধর্ষণ মামলার দুই আসামি কারাগারে

শেয়ার করুন

ডেস্ক রিপোর্টস : সিলেট শহরতলী থেকে গ্রেপ্তার হওয়া গণধর্ষণ মামলার দুই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। আবদুল কাদির বাদশাহ (২৫) গালিমশাহ গ্রামের মাসুক মিয়ার ছেলে এবং মুহিবুর রহমান (৩০) ভগতিপুর গ্রামের মৃত মতলিব আলীর ছেলে ।

বৃহস্পতিবার তাদেরকে আদালতে হাজির করে জেল হাজতে পাঠানো হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার জেদান আল মুসা বলেন, গত ৪ ফেব্রুয়ারি রাতে স্থানীয় একটি ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে খসরপুর গ্রামের একটি মাঠে গণধর্ষণের শিকার হন এক তরুণী।

এ ঘটনায় ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন ধর্ষিতার বাবা। পরে অভিযান চালিয়ে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে।

জালালাবাদ থানার ওসি অকিল উদ্দিন আহম্মদ বলেন, গোপন এক তত্ত্বের বৃত্তিতে বুধবার রাত আড়াইটার দিকে জালালাবাদ থানার গালিমশাহ ও ভগতিপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বাকি আসামিদেরও গ্রেপ্তারে পুলিশ তৎপরতা চালাচ্ছে।

শেয়ার করুন