৩ জানুয়ারি ২০১৯


ট্রেন থেকে পড়ে পা হারালো যুবক

শেয়ার করুন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতর জালালাবাদ ট্রেন থেকে পড়ে সোহেল মিয়া (২২) নামে এক যুবকের ২টি পা কেটে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা জালালাবাদ লোকাল ট্রেনের দরজায় দাড়িয়ে থাকা অবস্থায় পা পিছলে নিচে পড়ে গিয়ে ২টি পা কেটে যায়। সোহেল মিয়া মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার পশ্চিম কাশনিজগাও গ্রামের বাসিন্দা।

শ্রীমঙ্গল রেলওয়ে থানা অফিসার ইনচার্জ মো. আলীম উদ্দিন জানান সোহেল মিয়া আখাউড়া থেকে সিলেটগামী জালালাবাদ ট্রেন যোগে তার বাড়ি যাবার পথে লাউয়াছড়ায় ঘটনাটি ঘটে। খবর পেয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন