৫ সেপ্টেম্বর ২০২০


ফেঞ্চুগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

শেয়ার করুন

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : ফেঞ্চুগঞ্জে উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়ন এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। নিহত যুবক উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের পাটানচক গ্রামের আয়াজ আলীর ছেলে আল-আমিন (২৩)।

শনিবার দুপুরে স্থানীয় মোস্তফার বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

সিলেট রেলওয়ে থানার সাব ইন্সপেক্টর দিপন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেসের নিচে কাটা পড়ে যুবক নিহত হয়েছে। বিস্তারিত জানতে দূর্ঘটনাস্থলের সিলেট রেলওয়ে থানা পুলিশের একটি দল গেছে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, উপজেলার উস্তারের ও মোস্তফার সড়কের রেলওয়ের মধ্যেখানে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেসের নিচে কাটা পড়ে আল আমিনের মৃত্যু হয়। এই সময় তার দেহ ছিন্নভিন্ন টুকরা রেলওয়ের আশেপাশে পাওয়া যায়। তবে কিভাবে আল আমিন ট্রেনের নিচে কাটা পড়ে সেই তথ্য এখনো পাওয়া যায়নি।

শেয়ার করুন