৩ জানুয়ারি ২০১৯

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনিত বিজয়ী প্রার্থী সিলেট ২ আসনের মোকাব্বির খান এবং মৌলভীবাজার ২ আসনের বিজয়ী প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুরও আজ শপথ নেননি।
বৃহস্পতিবার বেলা ১১টার পর জাতীয় সংসদ ভবনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ও স্বতন্ত্রভাবে নবনির্বাচিত সদস্যরা শপথ নিলেও ঐক্যফ্রন্টের কাউকে দেখা যায়নি।
বিএনপির নির্বাচিত সাত এমপি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর (বগুড়া-৬ আসন), মোশারফ হোসেন (বগুড়া-৪), জাহিদুর রহমান (ঠাকুরগাঁও-৩), আমিনুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-২) ও হারুনুর রশিদ (চাঁপাইনবাবগঞ্জ-৩)। আর গণফোরামের দুই এমপি হলেন সুলতান মোহাম্মদ মনসুর (মৌলভীবাজার-২) ও মোকাব্বির খান (সিলেট-২)।
প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের মোট ৭ জন প্রার্থী বিজয়ী হন। নির্বাচনের নানা অভিযোগ তুলে বিএনপি মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফলাফল প্রত্যাখ্যান করে জানিয়ে দেন, ‘শপথ নেওয়ার প্রশ্নই আসে না। এই নির্বাচনের ফলাফল আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।’