৮ অক্টোবর ২০২০


বাগবাড়িতে তরুণী ধর্ষণের অভিযোগ, মধ্যরাতে সড়ক অবরোধ

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : নগরীর বাগবাড়ি এলাকায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে ও ধর্ষকদের গ্রেপ্তার দাবিতে বুধবার মধ্যরাতে বাগবাড়ি এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।

সূত্রে জানা গেছে, বাগবাড়ি নুরীয়া মসজিদের পাশের বাসায় এক তরুণীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষনিকভাবে এ ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।

এদিকে ধর্ষণের খবর ছড়িয়ে পড়লে ক্ষুদ্ধ এলাকাবাসী রাস্তায় নেমে আসেন। এর পর ভোররাত পর্যন্ত জনতার বিক্ষোভ অব্যাহত থাকে। পরে কোতয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কোতয়ালী থানার ওসি মোহাম্মদ সেলিম মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, বাগবাড়ি এলাকার কিছু বাসিন্দা সড়কে বিক্ষোভ করেছেন। তবে ধর্ষণের কোনো অভিযোগ এখনও পাইনি।

শেয়ার করুন