১৮ মে ২০২৩
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সদর ইউনিয়নে পাখির বাসা ভাঙ্গতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুজাক্কির (১০) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত স্কুল ছাত্র ওই স্কুলের চতুর্থ শ্রেনীর ছাত্র ও একই গ্রামের আব্দুল বারি’র ছেলে।
বৃহস্পতিবার দুপুরে সদর ইউনিয়নের লামাসানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লামাসানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্র মুজাক্কির স্কুলে পরীক্ষা দিতে আসে। পরীক্ষার সময় হাতে থাকায় খাতা পত্র শ্রেণী কক্ষে রেখে পাশবর্তী একটি গাছে থাকা পাখির বাসা ভাঙ্গতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয়রা তাকে মাটিতে লুঠিয়ে পরে থাকা অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর বিষয়টি নিশ্চিত করেন।