১ জানুয়ারি ২০১৯


বাচ্চুতেই ‘ডুবলেন’ শাহীন

শেয়ার করুন

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : এম.এম শাহীন। মৌলভীবাজার-২ আসনের সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী সুলতান মুহাম্মদ মুনসুরের কাছে সুচনীয় ভাবে হেরেছেন নৌকা প্রতীক নিয়ে। কিন্তু এই শাহীনই এক সময় নৌকা প্রতীকের প্রার্থী সুলতান মুনসুরকে ফুটবল প্রতীক নিয়ে হারিয়েছিলেন। কিন্তু পরিবেশ পরিস্থিতি সব অনুকুলে থাকার পরও সদ্য সমাপ্ত নির্বাচনে কেন তার এই সূচনীয় পরাজয়? তা খুঁজতে গিয়ে বেরিয়ে আসছে বিভিন্ন তথ্য। আর তার পরাজয়ের নেপথ্যে যেসব নেতাকর্মীর বিতর্কিত ভূমিকার কথা উঠে আসছে তার মধ্যে শীর্ষে রয়েছেন হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুল বাছিত বাচ্চু।

শাহীনের ঘনিষ্ট সূত্র জানিয়েছেন, বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত হওয়ার সম্ভাবনা দেখা দেয়ার পর পরই বিএনপি নেতা আব্দুল বাছিত বাচ্চুর নেতৃত্বে কিছু সংখ্যক নেতাকর্মী তাকে মহাজোটের প্রার্থী হতে উদ্বোদ্ধ করেন। এর পরই শাহীন মহাজোটের শরিক দল বিকল্পধারায় যোগদান করেন। এর পর থেকে শাহীনের যাবতীয় নির্বাচনী কৌশল নিধারন নিজের নিয়ন্ত্রণে নেন বাচ্চু।

এর পরই বিএনপিতে নিজের বিরাগভাজন নেতাদের একে একে গ্রেফতার করান তিনি। তার এই রোষানল থেকে রেহাই পাননি নিজ ইউনিয়নের বিএনপির নেতা, সাবেক চেয়ারম্যান ও শাহীনের এক সময়ের ঘনিষ্ট সহচর মাহমুদ আলী, জয়চন্ডি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কমর উদ্দিন কমরু, বিএনপি নেতা বদরুজ্জামান সজল, হাজিপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য বাচ্চু মিয়া, ইয়াকুব আলীসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ। এমনকি ভোটের আগে এই এলাকার বিএনপির নেতাদের খোলা মাঠে খড়ের মধ্যেও রাত কাটাতে হয়েছে। যে কারনে কুলাউড়ার ভোটাররা বিক্ষুব্ধ হয়ে সুলতান মনসুরের পক্ষে নিরব ভোট বিপ্লব করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের এক শীর্ষ নেতা বলেন, আমরা শুধু মাত্র নৌকা প্রতীকের সম্মানের দিকে তাকিয়ে শাহীনের পক্ষে নিজেদের সর্বশক্তি দিয়ে মাঠে কাজ করেছি। কিন্তু উনার সাথে থাকা কিছু বিএনপি নেতারা নিজেদের উদ্দেশ্য হাসিল করার জন্য উনাকে দিয়ে বিতর্কিতভাবে কিছু কাজ করানোর জন্য আসনটি হাতছাড়া হয়েছে। মুলত কিছু লোক তাদের উদ্দেশ্য হাসিল করার জন্য এম.এম শাহীনের সাথে থেকেছিল।

কুলাউড়া পৌর আওয়ামী লীগের এক নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, এম.এম শাহীনের এসব এজেন্টদের জন্যই আজ নৌকা প্রতীকের অসম্মান হলো। সারাদেশে নৌকার জয়জয়কারের পরও আমাদের এলাকায় লজ্জাজনকভাবে হারতে হয়েছে। যা অত্যন্ত দুঃখজনক।

তবে বিষয়টি নিয়ে জানতে নৌকা মার্কার প্রার্থী এম.এম শাহীন ও আব্দুল বাছিত বাচ্ছুর সাথে যোগাযোগ করা হলেও তারা ফোন রিসিভ করেন নি।

শেয়ার করুন