১ জানুয়ারি ২০১৯

কানাইঘাট প্রতিনিধি : কানাইঘাটে নিজ ঘরে মাটির দেয়ালের নিচে চাপা পড়ে সাহিদা বেগম (৫২) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত সাহিদা বেগম ওই গ্রামের অাব্দুল মুসব্বিরের স্ত্রী।
মঙ্গলবার সকালে উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের কালিজুরি গ্রামে এঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে সাহিদা বেগম নিজ বাড়ির ঘরের পাশে গর্ত খোড়ার সময় ঘরের মাটির দেয়াল ধ্বসে পড়ে গুরুতর অাহত হন। পরে তাকে কানাইঘাট হাসপাতালে নিয়ে অাসলে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন।