৫ আগস্ট ২০২০


মৌলভীবাজারে সদর ও পৌর বিএনপির কমিটি গঠন

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি : সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে মৌলভীবাজারে সদর উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মৌলভীবাজার জেলা বিএনপির নির্বাহী কমিটির বিশেষ সভায় সভাপতি-সম্পাদকের স্বাক্ষরে এ দু’টি আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

পৌর কাউন্সিলর আয়াছ আহমেদকে আহ্বায়ক এবং ফখরুল ইসলামকে সদস্য সচিব করে ৩৩ সদস্য বিশিষ্ট সদর উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। আর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মজনুকে আহ্বায়ক এবং মনোয়ার আহমদ রহমানকে সদস্য সচিব করে গঠিত হয়েছে ৩১ সদস্য বিশিষ্ট পৌর বিএনপির আহ্বায়ক কমিটি।

একই সঙ্গে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উপজেলা বিএনপিকে আগামী দুই মাসের (৬০ দিন) মধ্যে ওয়ার্ড ও ইউনিয়ন কমিটির সম্মেলন সম্পন্ন শেষে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া মৌলভীবাজার পৌর বিএনপিকে আগামী ৪৫ দিনের মধ্যে প্রতিটি ওয়ার্ড কমিটির সম্মেলন সম্পন্ন করে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়। সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের বাহারমর্দ্দানস্থ বাড়িতে জেলা বিএনপির এ বিশেষ সভাটি অনুষ্ঠিত হয়।

সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি এম নাছের রহমানের সভাপতিত্বে সভায় আলোচনায় অংশ নেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সিনিয়র সহ-সভাপতি ফয়জুল করিম ময়ুন, সহ সভাপতি এমএ মুকিত প্রমুখ।

শেয়ার করুন