১ জানুয়ারি ২০১৯


সিলেটে প্রাথমিকে বই পাচ্ছে ৫ লাখ শিক্ষার্থী

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সকাল হলেই হাতে পৌঁছাবে নতুন বই। নতুন বইয়ের গন্ধে মাতবে শিশুপ্রাণ। প্রতিবারের মতো এবারও ১ জানুয়ারি সারা দেশের ন্যায় সিলেট জেলার প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় নতুন বই।

মঙ্গলবার নতুন বছরের শুরুতেই নতুন বই তুলে দেওয়া হচ্ছে শিশুদের হাতে।

সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. উবায়দুল্লাহ বিষয়টি নিশ্চিকত করে জানান, এবার জেলার প্রায় ৫ লাখের অধিক শিক্ষার্থী বই পাচ্ছে।

সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবার বই পাচ্ছে বাংলা ভার্সনে জেলায় ১৪ শত ৭০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অন্যান্য মিলে মোট ২ হাজার ৬ শত ৬০টি বিদ্যালয়ের ৫ লাখ ৩২ হাজার ৪৩ শিক্ষার্থী এবং ইংরেজি ভার্সনের ৩২ টি বিদ্যালয়ের মোট ৬ হাজার ২ শত ৬৭ শিক্ষার্থী।

শেয়ার করুন