২৫ মার্চ ২০২৩
গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে আমদানি নিষিদ্ধ ভারতীয় মদসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটককুত সাদ্দাম হোসেন কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার লাউড়া গ্রামের মোঃ রইছ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে গোয়াইনঘাট থানার এস আই মো: এমরুল কবির মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে জাফলং বাজারস্থ বাস স্ট্যান্ডের টিকেট কাউন্টারের কক্ষের ভিতর থেকে বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় ১৩ বোতল মদসহ সাদ্দাম হোসেন নামে এক জনকে আটক করে।
গোয়াইনঘাট থানার ওসি কেএম নজরুল বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।