২৬ ডিসেম্বর ২০১৮

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) মৌলভীবাজার-৩ আসনে মহাজোট মনোনীত প্রার্থী নেছার আহমদের নৌকা মার্কাকে সমর্থন সমর্থন জানিয়েছে।
বুধবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ সমর্থনের কথা জানান তারা।
এসময় লিখিত বক্তব্যে তরিকত ফেডারেশনের কেন্দ্রিয় যুগ্ন সম্পাদক (সাজ্জাদানশীন রহমানপুর দরবার শরীফ) সৈয়দ মুহাম্মদ রায়হান শাহ বলেন, সন্ত্রাস-জঙ্গীবাদী দমন,যুদ্ধাপরাধীর বিচার ও দেশের উন্নয়ন অব্যাহত রাখার জন্য শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে সংগঠনটির চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এর নির্দেশে ও দেশের বৃহত্তম স্বার্থে আমরা নৌকা প্রতীকে সমর্থন করেছি।
এসময় উপস্থিত ছিলেন-শাহ মুহিবুল আমিন জালালী, মো. রায়হান শাহ, মুফতি মো. আবু মো. বেগ,এস এইচ নাজমুল হোসেনসহ অনেকেই।