২২ নভেম্বর ২০২৩


সিলেট জেলা পুলিশের মনোবল বৃদ্ধিতে এসপির বিশেষ উদ্যোগ

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট: আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় কাজ করছে সিলেট জেলা পুলিশের সদস্যরা। জেলা পুলিশের আওতাভুক্ত ১১টি থানা এলাকায় বিভিন্ন পোস্টে ডিউটিরত রয়েছেন পুলিশ সদস্যরা। জীবনের ঝুঁকি নিয়ে চলমান পরিস্থিতি স্বাভাবিক রাখতে দিন রাত দায়িত্ব পালন করছেন তাঁরা। জেলাপুলিশকে সহায়তা করছেন আনসার সদস্যরা।

বুধবার (২২ নভেম্বর) সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের পক্ষ থেকে দায়িত্বরত সকল পুলিশ ও আনসার সদস্যকে বিশেষ স্ন্যাকস প্রদান করা হয়।

জেলাপুলিশের সহকারি পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) মো. সম্রাট তালুকদার এ বিষয়ে জানান- দায়িত্বরত পুলিশ সদসন্যদের মনোবল বৃদ্ধির পাশাপাশি তাদেরন তুন করে কর্মোদ্দীপনা তৈরি করবে।

শেয়ার করুন