২২ ডিসেম্বর ২০১৮


হবিগঞ্জে আ.লীগের কার্যালয় ভাংচুর, আহত ১০

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামীলীগের কার্যালয় ও যানবাহন ভাংচুর করা হয়েছে। এসময় এ ঘটনায় আহত হয়েছে যুবলীগ ছাত্রলীসহ অন্তত ১০ জন নেতাকর্মী। আহত অবস্থায় তাদেরকে স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

শনিবার রাত ৯ টার দিকে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার রেলওয়ে জংশন এলকায় এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ও ডিবি পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র মোঃ ছালেক মিয়া জানান, হবিগঞ্জ-৩ আসনের ধানের শীষের প্রার্থী জি কে গউছসহ তার নেতাকর্মীরা আমাদের পৌর আওয়ামীলীগের কার্যালয়ের সামন দিয়ে প্রচারণায় যাওয়ার সময় বিনা উস্কানিতে অফিসে হামলা চালায়। এসময় তারা অফিসে ও যানবাহন ব্যাপক ভাংচুর করে। তাদের হামলায় স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১০ নেতাকর্মী আহত হয়েছে বলেও দাবী করেন তিনি।

হবিগঞ্জ ডিবি পুলিশের ওসি মানিকুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে আমারা দ্রুত ঘটনাস্থলে যাই। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন