৫ সেপ্টেম্বর ২০২২
ডেস্ক রিপোর্ট : কয়েকঘন্টার বৃষ্টিতেই ফের জলাবদ্ধতার কবলে পড়ছে সিলেট নগর। কয়েক ঘন্টার টানা ভারী বর্ষণে নগরের নিচু এলাকা রাস্তাঘাটের পাশাপাশি বাড়িঘরে পানি ঢুকে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।
রোববার রাতে কয়েকঘন্টার বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল। এতে বন্ধ রয়েছে কলেজের ক্লাস-পরীক্ষা। এছাড়া সেবা নিতে আসা রোগীরা পড়েছেন চরম দুর্ভোগে।
সরেজমিনে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা ঘুরে দেখা গেছে, হাসপাতালটির অভ্যন্তরে কোথাও কোথাও হাঁটু থেকে কোমর পর্যন্ত জলজট। আঙিনা পেড়িয়ে কলেজের নীচতলার শ্রেণীকক্ষ ও প্রশাসনিক ব্লকে পানি ঢুকে পড়েছে। এতে বন্ধ হয়ে যায় ক্লাস পরীক্ষা।
সিলেট ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মঈনুল হক ক্লাস-পরীক্ষা বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।