২২ ডিসেম্বর ২০১৮


সিলেট-২ : মোকাব্বিরের প্রচারনায় আসছেন ড. কামাল

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট-২ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী ও গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খানের নির্বাচনী জনসভায় অংশ নিচ্ছেন ড. কামাল হোসেনসহ কেন্দ্রীয় নেতারা।

সিলেট-২ আসনের গণফোরাম প্রার্থী মোকাব্বির খান ও সিলেট মহানগর গণফোরামের সভাপতি অ্যাডডভোকেট আনসার খান জানান, আগামী সোমবার বিমানের একটি ফ্লাইটে ড. কামাল হোসেনসহ ঐক্যফ্রন্টের নেতারা সিলেট পৌঁছাবেন। ঐদিন সকাল ১১টায় ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ মোকাব্বির খানের সমর্থনে আয়োজিত জনসভায় যোগ দেবেন। এদিন ওসমানীনগরেও আরেকটি জনসভায় অংশ নেবেন তারা।

আনসার খান জানান, দুই উপজেলায় মোকাব্বির খানের জনসভায় ড. কামালের সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও আসতে পারেন। তবে সে বিষয়ে এখনও কেন্দ্র থেকে নিশ্চিত হওয়া যায়নি। কেন্দ্রীয় নেতৃবৃন্দের সফরের চূড়ান্ত সময়সূচি হাতে পাওয়ার পর গণমাধ্যমকে জানানো হবে।

উল্লেখ্য, ওসমানীনগর-বিশ্বনাথ মিলে গঠিত সিলেট-২ আসন। এ আসনে উদীয়মান সূর্য প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোকাব্বির খান।

শেয়ার করুন