৯ ডিসেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদক: সিলেটের জৈন্তাপুরে বাসের ধাক্কায় তানিম আহমদ নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার সকাল ৯টায় সীমান্তে ডিবির হাওরে শাপলা বিলে যাওয়র পথে সিলেট-তামাবিল সড়কের সারিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানিম আহমদ গোলাপগঞ্জ উপজেলার পানিআগা গ্রামের বোধন মিয়ার পুত্র।
নিহতের বন্ধু মুন্না বলেন, জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর শাপলা বিলের সৌন্দর্য্য উপভোগ করার জন্য এদিন সকালে বন্ধুরা মিলে বেশ কয়েকটি মোটরসাইকেল নিয়ে রওনা হই। পথে জৈন্তাপুরের সারিঘাট নামক স্থানে বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা নাহিদ ও তানিমকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তানিমকে মৃত ঘোষণা করেন।
সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও ক্রাইম) শেখ মোহাম্মদ সেলিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।