২২ ডিসেম্বর ২০১৮

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার সদর থানার খাগুড়া গ্রামে অভিযান চালিয়ে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাব-৯। আটককৃতরা হলো- সুনামগঞ্জ জেলার সদর থানার আকিলপুর গ্রামের মৃত কানু পালের ছেলে রানু পাল (২৮) ও দোয়ারাবাজার থানার পানাইল গ্রামের তৌহিদ উদ্দিনের ছেলে মোঃ শিয়াউস বাদশা (২১)।
শুক্রবার রাতে এ অভিযান চালানো হয়। এসময় আটককৃতদের ২ কেজি ৭০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
উদ্ধারকৃত আলামত ও আটককৃতদের সুনামগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।