৮ ডিসেম্বর ২০২৩


সিলেটের ২৬ থানার ওসি রদবদল

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সিলেটের ২৬ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে একযোগে রদবদল হয়েছে।

বৃহস্পতিবার পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলামের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এদিন বিকেলে সারা দেশের ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলির প্রস্তাব অনুমোদন দেয় নির্বাচন কমিশন (ইসি)। এই ৩৩৮ জনের মধ্যে সিলেটের ২৬ থানার ওসিরা রয়েছেন।

জানা গেছে, মৌলভীবাজার সদর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহপরাণ থানায়,বড়লেখা থানার ওসি মো. ইয়ারদৌস হাসানকে এসএমপির দক্ষিণ সুরমা থানায়, জুড়ী থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেনকে এসএমপির মোগলাবাজার থানায়, এসএমপির এয়ারপোর্ট থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দিনকে কোতোয়ালি থানায়, সুনামগঞ্জের ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমানকে এসএমপির জালালাবাদ থানায়, হবিগঞ্জের লাখাই থানার ওসি মোহাম্মদ নুনু মিয়াকে এসএমপির এয়ারপোর্ট থানায়, সিলেটের গোয়াইনঘাট থানার ওসি কে এম নজরুল ইসলামকে মৌলভীবাজার সদর মডেল থানায়, গোলাপগঞ্জ মডেল থানার ওসি মো. রফিকুল ইসলামকে গোয়াইনঘাট থানায়, কানাইঘাট থানার ওসি গোলাম দস্তগীর আহমেদকে কোম্পানীগঞ্জ থানায়, ওসমানীনগর থানার ওসি মাছুদুল আমিনকে গোলাপগঞ্জ মডেল থানায়, হবিগঞ্জের চুনারুঘাট থানার ওসি রাশেদুল হককে সিলেটের ওসমানীনগর থানায়, মৌলভীবাজারের কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেককে রাজনগর থানায়, এসএমপির জালালাবাদ থানার ওসি সাইফুল আলমকে মৌলভীবাজারের কমলগঞ্জ থানায়, মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার ওসি মো. জাহাঙ্গীর হোসনে সরদারকে সিলেটের কানাইঘাট থানায়, মৌলভীবাজারের রাজনগর থানার ওসি বিনয় ভূষন রায়কে শ্রীমঙ্গল থানায়, কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তীকে বড়লেখা থানায়, এসএমপির কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদকে মৌলভীবাজারের কুলাউড়া থানায়, এসএমপির মোগলাবাজার থানার ওসি এসএম মাইন উদ্দিনকে মৌলভীবাজারের জুড়ী থানায়, সুনামগঞ্জের শাল্লা থানার ওসি মো. আমিনুল ইসলামকে জগন্নাথপুর থানায়, জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমানকে শাল্লা থানায়, সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরীকে দিরাই থানায়, শান্তিগঞ্জ থানার ওসি মো. খালেদ চৌধুরীকে সুনামগঞ্জ সদর মডেল থানায়, দিরাই থানার ওসি কাজী মোক্তাদির হোসেনকে শান্তিগঞ্জ থানায়, এসএমপির দক্ষিণ সুরমা থানার ওসি মো. শামসুদ্দোহাকে (পিপিএম)- সুনামগঞ্জের ধর্মপাশা থানায়, সিলেটের কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায়কে হবিগঞ্জের চুনারুঘাট থানায় এবং এসএমপির শাহপরাণ থানার ওসি মো. আবুল খায়েরকে হবিগঞ্জের লাখাই থানায় বদলি করা হয়েছে।

উল্লেখ্য,আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে যেসব ওসি বর্তমান কর্মস্থলে ছয় মাসের বেশি সময় ধরে চাকরি করছেন, প্রথমে তাদের ও পরে পর্যায়ক্রমে সারাদেশে ওসি বদলির নির্দেশ দেয় নির্বাচন কমিশন। মন্ত্রিপরিষদ সচিব ও আইজিপিকে চিঠি পাঠিয়ে ৫ ডিসেম্বরের মধ্যে ওসিদের বদলির প্রস্তাব ইসিতে পাঠাতে নির্দেশ দেয়া হয়েছিল। পরে নির্বাচন কমিশন বদলির প্রস্তাব পাঠাতে আরো তিন দিন সময় বাড়ায়।

শেয়ার করুন