২০ ডিসেম্বর ২০১৮

ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগরে ১০ লিটার চোরাই মদসহ একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম শিপু মিয়া (৪০)। সে উপজেলার জায়ফরপুর গ্রামের মৃত রফিক উল্যার ছেলে।
জানা যায়, বুধবার রাতে ওসমানীনগর থানার এসআই গৌতম সরকার ও এএসআই ইয়াসির আরাফাতের নেতৃত্বে একদল পুলিশ তাকে উপজেলার গোয়ালাবাজারস্থ গয়নাঘাট থেকে গ্রেফতার করে। এসময় তার কাছে ১০ লিটার চোলাই মদ পাওয়া যায়। এ বিষয়ে ওসমানীনগর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।