২০ ডিসেম্বর ২০১৮


মুনতাসিরকে ফিরিয়ে দিল বিএনপি

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপির, ২৩ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী ও নিখোঁজ বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনার মনোনয়ন উচ্চ আদালত কর্তৃক স্থগিত হওয়ার পর এই আসনটিতে জোট ও ফ্রন্টের শেষ পর্যন্ত গণফোরামের প্রার্থী মুকাব্বির খানকে সমর্থন দিচ্ছে। এই আসনে খেলাফত মজলিশের প্রার্থী মুহাম্মদ মুনতাসির আলী জোটের সমর্থন পেতে জোট তদবির করলেও শেষ পর্যন্ত বিএনপি তাকে ফিরিয়ে দিয়েছে।

নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, মুনতাসির আলী গতকিছুদিন থেকে ইলিয়াসপত্নীকে নিয়ে বিরুপ মন্তব্য করাই তার জন্য কাল হয়েছে। তিনি ইলিয়াসপত্নীকে নিয়ে যেসব মন্তব্য করেছিলেন এগুলাই তার সমর্থন পেতে মুল বাধাঁ হিসেবে কাজ করেছে।

প্রসঙ্গত, খেলাফত মজলিসের প্রার্থী ইতিমধ্যে ইলিয়াস আলীকে ‘বিশ্ব সন্ত্রাসী’ এবং ‘স্বামীর আসনে স্ত্রীর জমিদারী নয়’ এমন মন্তব্যও করেছিলেন।

শেয়ার করুন