১ অক্টোবর ২০২৩
হবিগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় শহরের শায়েস্তানগর হাইটাওয়ার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে। সদর থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে ওই এলাকা থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। রবিবার তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে ।
হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।