১৮ ডিসেম্বর ২০১৮

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক নারীর (৪৫) মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষনিকভাবে নিহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।
মঙ্গলবার দুপুরে মরদেহটি উদ্ধার করেছে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে থানার ইনচার্জ সাজিদুর রহমান জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি। মঙ্গলবার ভোরে সিলেট থেকে ঢাকাগামী জালালাবাদ ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বাহুবল থানার ওসি মো. মাসুক আলী জানান, নিহত ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে। বিভিন্ন বাজারে বাজারে তিনি দিনে-রাতে ঘুরতেন। তবে কেউ তার নাম-পরিচয় জানেন না।