৩ আগস্ট ২০২৩


কোম্পানীগঞ্জে মহিলার গলাকাটা লাশ উদ্ধার

শেয়ার করুন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি : কোম্পানীগঞ্জে নিজ ঘর থেকে এক মহিলার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ছালেখা বেগম (৫২) উপজেলার বালুচর গ্রামের আব্দুর রউফের স্ত্রী। তিনি ৪ মেয়ে ও ২ ছেলে জননী। বালুচর গ্রামে এ ঘটনা ঘটে।

কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় জানান, বৃহস্পতিবার সকালে ছালেখা বেগমের প্রতিবেশীরা তার ঘরের দরজা খোলা দেখতে পান। পরে সেখানে গেলে তারা তার গলাকাটা মরদেহ ঘরের মধ্যে পড়ে থাকতে দেখেন। পরে আমরা এসে লাশ উদ্ধার করি।

শেয়ার করুন