১৮ ডিসেম্বর ২০১৮


দক্ষিণ সুরমায় ইয়াবাসহ যুবক আটক

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : দক্ষিণ সুরমা থেকে ইয়াবাসহ ফয়েজ আহমেদ চৌধুরী (৩৪) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। আটককৃত ফয়েজ জেলার জকিগঞ্জ থানার বাটুইশাইল গ্রামের হাফিজ আব্দুস সোবহান চৌধুরীর পুত্র।

সোমবার রাতে দক্ষিণ সুরমা এলাকার হুমায়ুন রশিদ চত্বর থেকে তাকে আটক করা হয়।

র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. মনিরুজ্জামান জানান, সোমবার রাতে সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরী এর নেতৃত্বে র‍্যাব-৯ এর একটি আভিযানিক দল হুমায়ুন রশিদ চত্বর এলাকায় অভিযান চালিয়ে ফয়েজ আহমেদ চৌধুরীকে ১৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

শেয়ার করুন