৫ জুলাই ২০২০
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার জেলায় আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে ৭০ হাজার গবাদি পশু বিক্রির জন্য প্রস্তুত রয়েছে খামারিদের কাছে। তবে গত কোরবানির ঈদে মৌলভীবাজারে গবাদি পশু বিক্রি হয়েছিল প্রায় ৮০ হাজার।
প্রাণিসম্পদ কার্যালয়ের মাঠ পর্যায়ের জরিপে জানা গেছে, করোনা সংক্রমণের কারণে বহু প্রবাসী এবার দেশে আসতে পারছেন না। ফলে চাহিদা খুব বেশি হবে না। চাহিদা যতটুকু হবে তা স্থানীয় গবাদি পশুই পূরণ করবে বলে প্রাণিসম্পদ কার্যালয়ের ধারণা।
জেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্র জানায়, মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল, কমলগঞ্জ, রাজনগর, কুলাউড়া, জুড়ি, বড়লেখাসহ মোট ৭ উপজেলায় মিলে গরু মোটাতাজাকরণ খামার রয়েছে ১ হাজার ৬৭০টি। ৫৭৫টি রয়েছে ছাগলের খামার এবং দুগ্ধবতী গাভীর খামার ৬৪২টি।