৪ জুলাই ২০২৩
শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও স্টেশন এলাকা থেকে মো.রুবেল আহমেদ (২৫) নামে এক রোহিঙ্গা যুবককে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস কর্মীরা। তিনি কক্সবাজারের কুতুব পালন এলাকার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আবদুর রহমানের ছেলে।
জানা যায়, রাতে রুবেল আহমেদ’কে সাতগাঁও স্টেশন এলাকায় অসুস্থ অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে তারা ফায়ার সার্ভিসে খবর দিলে। ফায়ার সার্ভিসে এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ শ্রীমঙ্গল রেলওয়ে থানাকে অবহিত করলে শ্রীমঙ্গল রেলওয়ে থানা চিকিৎসা শেষে তাকে উদ্ধার করে পুলিশকর্ট দিয়ে কক্সবাজার প্রেরণ করে।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি শাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চি করে বলেন, মোঃ রুবেল আহমেদ কক্সবাজারের কুতুব পালন এলাকার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। সেখান থেকে তিনি পালিয়ে সিলেটে আত্মগোপন কিংবা ভারতে পালিয়ে যাবার উদ্দেশ্য সিলেটে দিকে চলে আসে।
তিনি আরও জানান, সাতগাঁও রেলওয়ে স্টেশন এলাকায় আসার পর মোঃ রুবেল আহমেদ অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে খবর পেয়ে আমরা তাকে যথাযথ আইনানুগ ব্যাবস্থা গ্রহণের মাধ্যমে কক্সবাজার প্রেরণ করেছি।