১৮ ডিসেম্বর ২০১৮


শাহপরাণে ট্রাকের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সোমবার রাত ১০টার দিকে সদর উপজেলার মুরাদপুর শাহপরাণ (রহ.) বাইপাস সড়কে ট্রাকের ধাক্কায় মো. গিয়াস উদ্দিন (৪০) নামক এক তরকারি ব্যবসায়ীর মৃত্যু হয় । নিহত গিয়াস উদ্দিন গোলাপগঞ্জ উপজেলার বাখরখোলা গ্রামের হারিস উদ্দিনের ছেলে। তিনি ভ্যানে করে তরকারি বিক্রি করতেন বলে স্থানীয়দের কাছ থেকে জানা যায়।

সিলেট শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানিয়েছেন, এ ঘটনায় ট্রাক চালককে আটক করা যায়নি।

শাহপরাণ (রহ.) থানার উপ-পরিদর্শক (এসআই) রায়হান উদ্দিন বলেন, ঘটনার সময় বেপরোয়াভাবে চালিয়ে আসা ট্রাকের ধাক্কায় গিয়াস প্রাণ হারান। ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেলেও মোগলাবাজার এলাকায় গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। নিহতের মরদেহ বিনা ময়নাতদন্তে নেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে।

শেয়ার করুন