২৯ জুন ২০২৩


মধ্যনগরে বর্ষার পানিতে স্কুলছাত্র নিখোঁজ

শেয়ার করুন

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগরর উপজেলার চামরদানী ইউনিয়নে মামার বাড়িতে বেড়াতে এসে বর্ষার পানিতে ভাগ্না নিখোজ হয়ওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ হওয়া নাঈম বারহাট্টা উপজেলার অতিথপুর গ্রামের মেহেরুল মিয়ার পুত্র। সে ৫ম শ্রেণীর ছাত্র।

বৃহস্পতিবার দুপুর প্রায় সাড়ে বারোটার সময় স্রোতবান পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হয় নাঈম।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের চামরদানী গ্রামের মোঃআলম মিয়ার বাড়ীতে গতকাল মায়ের সাথে ঈদ উপলক্ষে বেড়াতে আসে দশ বছরের ভাগ্না নাঈম মিয়া নামের বালক।পানি বৃদ্ধি পাওয়ায় চামরদানী গ্রামের দক্ষিণ পার্শ্বের খালভার্ড সংলগ্ন মধ্যনগর রাস্তায় পানিত উঠে যায়।

চামরদানী ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড সদস্য আনিসুজ্জামান আনু বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন