১৭ ডিসেম্বর ২০১৮

বালাগঞ্জ প্রতিনিধি : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, নৌকায় ভোট দিলে কোন এলাকা উন্নয়ন বঞ্চিত থাকে না। বিগত ১০ বছর আওয়ামী লীগ সরকারের আমলে সিলেট-৩ নির্বাচনী এলাকায় অভুতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে।
বিগত দিনে ১৮টি ইউনিয়ন নিয়ে এ আসনটি ছিল। বর্তমানে বালাগঞ্জের সব কয়টি ইউনিয়ন নিয়ে সিলেট-৩ নির্বাচনী আসন গঠন করা হয়েছে। ফলে এ আসনে বর্তমানে ২১টি ইউনিয়ন। আগামী ৩০ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগ সরকারের উন্নয়নের অংশীদার হওয়ার জন্য জনসাধারণের প্রতি আহবান জানান।
রোববার বিকালে বালাগঞ্জের কালীবাড়ী বাজারে ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নৌকা মার্কার সমর্থনে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহীদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি ডা. এইচ. এম ফজলু’র পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর, সহ সভাপতি আজিজুর রহমান লকুছ, আবু বক্কর সিদ্দিকী, সাধারণ সম্পাদক আনহার মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মতিন, বালাগঞ্জ সদর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর খালিছাদার, আওয়ামীলীগ নেতা প্রবাসী এডভোকেট আব্দুর রহিম, মশিউর রহমান ও মুতাহির আলী, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নাসির উদ্দিন, পূর্বগৌরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস।
বক্তব্য রাখেন, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুনায়েদ আহমদ মঞ্জু, বালাগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক রফিকুল আলম, যুগ্ম-আহবায়ক জুনেদ আহমদ , সাবেক ছাত্রনেতা আমির আলী, তুহিন মনছুর, স্বেচ্ছাসেবকলীগ নেতা ফারুক আহমদ, জেলা ছাত্রলীগ নেতা একে টুটুল, জুনেদ আহমদ, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রকিব জুয়েল, সহ-সভাপতি জুয়েল আহমদ, সাধারণ সম্পাদক রুবেল আহমদ, জাবেদুর রহমান ডেনেস, যুবলীগ নেতা ছালিক আহমদ, সাহেল আহমদ, আবরান আহমদ, ওলি আহমদ, আব্দুল কাইয়ুম চৌধুরী, বালাগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ।