৫ নভেম্বর ২০২৩


সিলেটজুড়ে বিএনপির ‘ডু অর ডাই’ আন্দোলন : দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিন আজ

শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক : সরকার পতনের দাবিতে সিলেটসহ দেশজুড়ে ‘ডু অর ডাই’ আন্দোলনে নেমেছে বিএনপি। একের পর এক হরতাল,অবরোধ করেই যাচ্ছে দলটি।

গেল ২৮ অক্টোবর রাজধানী ঢাকার নয়াপল্টনে আয়োজিত মহাসমাবেশ শেষ করতে না পেরে পরদিন হরতালের ডাক দেয় বিএনপি। এরপর ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত টানা তিনদিব্যাপী অবরোধের ডাক দেয় তারা। চরম উৎকণ্ঠার মধ্য দিয়ে এ তিনদিনের অবরোধ শেষ হয়েছে গত বৃহস্পতিবার দিবাগত রাতে।

তবে দাবি পূরণ না হওয়ায় দ্বিতীয় দফায় ফের অবরোধ ডেকেছে খালেদা জিয়ার এ দলটি। আজ রবিবার ও আগামীকাল সোমবার (৫ ও ৬ নভেম্বর) অবরোধ-কর্মসূচি পালন করছে বিএনপি। এর সঙ্গে একাত্মতা পোষণ করেছে জামায়াতে ইসলামি।

এএস // আতারা

শেয়ার করুন